ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বৃষ্টি হলেই দুর্ভোগ, খানা-খন্দে ভরা রাস্তা, নিজ অর্থায়নে সংস্কার করছেন প্যানেল মেয়র

নান্দাইল পৌরসভার নান্দাইল মডেল থানার বিপরীতে পৌরসভার ৯নং ওয়ার্ডের আদর্শ পল্লীতে প্রবেশের মূল রাস্তায় খানা-খন্দে দীর্ঘদিনের জনদুর্ভোগ ছিল। এই সমস্যার মেটাতে নান্দাইল পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া শফিক এর একান্ত চেষ্টা ও নিজ অর্থায়নে পুনঃ সংস্কার চলছে। এমন মহীয়সী উদ্যোগের জন্য আদর্শ পল্লীর বাসিন্দারা প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া শফিক কে সাধুবাদ জানিয়েছেন।আদর্শ পল্লীর বাসিন্দা বাদল বলেন, "রাস্তাটি দীর্ঘদিন যাবত খানা-খন্দ ছিল। প্রতিনিয়তই এখানে দুর্ঘটনার শিকার হতো সাধারণ মানুষ। প্যানেল মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানাই।"


এবিষয়ে প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া বলেন, "আদর্শ পল্লীর রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সর্বদিক বিবেচনা করে এই রাস্তাটি আমি নিজ উদ্যোগে মেরামত করে দিচ্ছি।"

ads
ads
ads

Our Facebook Page

↑